মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর জেলা রিপোটার্স ইউনিটির কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী ও স্মরণিকা উন্মোচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার বিকেলে মেহেরপুর জেলা রিপোটার্স ইউনিটির উদ্যোগে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ওয়াজেদুল হক জেদু, মহাসিন আলী, সাধারন সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মাজেদুল হক মানিক, কামারুজ্জামান খান, সাংগাঠনিক সম্পাদক আনিসুজ্জামান মেন্টু, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান, দপ্তর সম্পাদক মেহের আমজাদ, সদস্য হারুন অর রশিদ রবি, সাংবাদিক নূরুল হুদা, রামিজ আহসান প্রমুখ।




