ads

বুধবার , ১১ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরো ৪ জাহাজ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। আজ বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরো ৪টি জাহাজ দেশের পথে রয়েছে।

Shamol Bangla Ads

ব্রিফিংয়ে আহমেদ আমিন আবদুল্লাহ জানান, দেশের পথে জ্বালানিবাহী চারটি জাহাজের মধ্যে একটি আজ এবং দুইটি ১২ মার্চ ও ১৪ মার্চ বন্দরের জলসীমায় প্রবেশ করার কথা রয়েছে।

জ্বালানিবাহী সব জাহাজকে অগ্রাধিকার বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ ছাড়া বহির্নোঙরে মাদার ভেসেলের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে চলতি সপ্তাহে জ্বালানিবাহী ৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। এরই মধ্যে জ্বালানি খালাস করে জাহাজগুলো বন্দর ত্যাগ করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!