ads

শনিবার , ১৯ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হবিগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ জন নিহত

খবর টি পড়েছেন : ১৫৪
হবিগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ জন নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারাচান্দুরা গ্রামে নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (৩০), আন্দিউরা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮) এবং ইজিবাইকচালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. সামাদ আলী (৪৫)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের যাত্রী মফিজুল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

Shamol Bangla Ads

মাধবপুর থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ইজিবাইকচালক সামাদ আলী ও আমসু মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সামাদ আলী ও আমসু মিয়া মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই পরবর্তী সংবাদ জামালপুরে পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads