ads

শনিবার , ২৩ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খাজুরায় বিএনপি নেতাকর্মীদের যশোর-ঢাকা মহাসড়ক অবরোধ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০১৩ ১০:৩৭ অপরাহ্ণ

pictureইয়ানুর রহমান : পুলিশের গণগ্রেফতারের প্রতিবাদে ও আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে আজ বিকেলে খাজুরায় যশোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা।
বিকেল ৪ টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য টিএস আইয়ূবের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। প্রায় ১ ঘন্টাব্যাপী অবরোধের কারনে রাস্তার দুইপারে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়।
এসময় অবরোধ শেষে স্থানীয় ভাটার আমতলা বাজারে বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা জানান, বিরোধীদলের আন্দোলনকে স্তব্দ করতে বাঘারপাড়া থানা পুলিশ কোন কারণ ছাড়াই বিরোধীদলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি ও আটক করছে। সমাবেশ থেকে আটক নেতাকর্মীদের মুক্তি নাদিলে যশোর-ঢাকা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষনা দেন বিএনপি নেতারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!