আলমগীর কিবরিয়া কামরুল : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়ার মেসার্স শুভ স্টোরের স্বত্বাধিকারী নুর মোহম্মদকে ব্র্যাক ব্যাংকের এনআই অ্যাক্ট মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ নভেম্বর শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
জানা যায়, সাজাপ্রাপ্ত আসামী নুর মোহাম্মদ ব্র্যাক ব্যাংক লিমিটেডের ১ লক্ষ ১৪ হাজার ৯শ ২৪ টাকা পাওনার বিপরীতে ব্যাংক কর্তৃপক্ষের দায়ের করা মামলায় আদালত ব্যাংকের পাওনা টাকার ৩ গুণ জরিমানাসহ ১ বছরের সাজা দেন।




