ads

শনিবার , ২৩ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেধাবী ছাত্র রবিউল বাঁচতে চায়

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০১৩ ৬:৩৬ অপরাহ্ণ

ROBIULভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: আর ১০ জনের মত রাজশাহী কলেজের সমাজ বিজ্ঞানে অর্নাস শেষ বর্ষের দরিদ্র ছাত্র রবিউল ইসলাম বাঁচতে চায়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী গ্রামের দরিদ্র তফের আলীর ছেলে। গরীব বাবা-মার স্বপ্ন পূরণে এইচএসসি পাশ করে রাজশাহী কলেজে সমাজ বিজ্ঞানে অনার্স ভর্তি হন। কিন্তু বিধির বিধান মরণ ব্যাধির ছোবলে থমকে থমকে চলতে থাকে তার পড়া-লেখা। আক্রান্ত হয়ে যায় মরণ ব্যাধিতে। দীর্ঘদিন যাবৎ রোগে ভূগতে থাকলে নিয়মিত মায়ের ঘাড়ে ভর করে সপ্তাহে ১ বার রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যেতে হয়। এক সময় ধরা পড়ে তার ২টি কিডনি নষ্ট হয়ে মৃত্যু পথযাত্রী হয়ে পড়েছেন রবিউল। মা সুফিয়া বেগম রবিউলের মরণ ব্যাধির কথা গোপন রাখলেও ছেলের কষ্ট সইতে না পেরে এক সময় প্রকাশ করেন, এলাকার স্বহৃদয় ব্যক্তিদের কাছে যে তার ছেলের ২টি কিডনিই নষ্ট হয়ে গেছে। রবিউলের ২টি কিডনির মধ্যে ১টি কিডনি প্রতিস্থাপন করা হলে হয়তো বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে। বর্তমানে ১টি কিডনি স্থাপনের জন্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার প্রয়োজন। তাই তার বন্ধুমহল আত্মীয়-স্বজনেরা ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। তাদের একটু একটু করে সহানুভূতি পেলে অন্তত বেঁচে থাকার স্বপ্নটা পূরণ হবে তার। আসুন আমরা যে যার অবস্থানে থেকে বিন্দু বিন্দু করে সাহায্যের হাত বাড়িয়ে দিই। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা সঞ্চয়ী হিসাব নং-১২৭৮৮/ অগ্রণী ব্যাংক রহনপুর শাখা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ । বিকাশ ও রবিউলের নিজস্ব মোবাইল নং- ০১৭৩৭-৫০৭৭১৫।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!