সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : সাপাহারে বে-সরকারী সংস্থা কারিতাস রাজশাহী অঞ্চল আলোঘর প্রকল্প পত্নীতলা এরিয়ার আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারী ও বে-সরকারী কর্মকর্তাদের নিয়ে প্রতিবন্ধিতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের উপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার একেএম ওয়াহিদুজ্জামান, সমবায় অফিসার নাসির ফেরদৌস, খাদ্য নিয়ন্ত্রক অফিসার এমদাদুল হক, ভূমি অফিসের সার্ভেয়ার জিল্লুর রহমান, সাংবাদিক নয়ন বাবু, কারিতাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান, আলোঘর প্রকল্পের পত্নীতলা এরিয়ার কো-অর্ডিনেটর আছিয়া খাতুন, সুপার ভাইজার অভিলাষ বিশ্বাস প্রমুখ।




