ads

শুক্রবার , ২২ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২২, ২০১৩ ৫:৫৯ অপরাহ্ণ

Mamla picরামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের পাটওয়ারী ও আবু তাহের পাটওয়ারীর বিরুদ্ধে রামগঞ্জ থানায় প্রতিপক্ষের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২২ নভেম্বর শুক্রবার সকালে রামগঞ্জ বাজারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আবুল খায়ের পাটওয়ারী লিখিত বক্তব্য পাঠ করে জানান, রামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের ৬৫নং আঙ্গারপাড়া মৌজার ৬৮/৭০নং খতিয়ানের ৭১০,৭১২,৭১৩ দাগে তারা পৈত্রিক ভাবে প্রায় ১২ শতক সম্পত্তির মালিক হন। দীর্ঘদিন থেকে বাজারের অপর ব্যবসায়ী মকবুল হোসেন পাটওয়ারী গং ৭১৩নং দাগে ৩ শতক সম্পত্তি অনৈতিক ভাবে নিজেদের বলে দাবি করে তাদের বিরুদ্ধে হামলা-মামলাসহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। এনিয়ে কয়েকটি মামলা লক্ষ্মীপুর দেওয়ানী আদালতে খারিজ হয়ে যায়। ২০০৫ সালে মকবুল হোসেন গংদের বিরুদ্ধে আবুল খায়ের পাটওয়ারী গং লক্ষ্মীপুর জেলা আদালতে রামগঞ্জ কোট বর্তমানে রায়পুর কোটে চলমান মামলা দায়ের করলে বিজ্ঞ জজ বাদীর চৌহদিকৃত ভূমিতে জোর পূর্বক প্রবেশ না করে বাদীর শান্তিপূর্ণ দখলে বিঘœ সৃষ্টি না করার জন্য বিবাদী গংদের প্রতি সমন জারি করেন, যা চলমান। এরপরও বিবাদী মকবুল হোসেন গং গত ঈদুল আজহার পরদিন তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে ফেলে। এরই ধারাবাহিকতায় বিবাদী মকবুল গং গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার ২০১৩ইং সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে রামগঞ্জ বাজারস্থ তাদের নবনির্মিত ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় বাজারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন। অথচ সৃষ্ট ঘটনায় মকবুল হোসেন তাদের দু’ভাইয়ের বিরুদ্ধে (আবুল খায়ের পাটওয়ারী, আবু তাহের পাটওয়ারী) রামগঞ্জ থানায় একটি মিথ্যা সাজানো মামলা দায়ের করেন। ঘটনার দিন তার ছোট ভাই আবু তাহের পাটওয়ারী ব্যবসার কাজে ঢাকায় ছিলেন। ব্যবসায়ী আবুল খায়ের পাটওয়ারী তাদের বিরুদ্ধে রুজুকৃত ওই মিথ্যা মামলা তদন্তপূর্বক প্রত্যাহারের জন্য থানা প্রশাসন ও জেলা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!