ads

সোমবার , ২১ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ মরদেহ উদ্ধার : ফায়ার সার্ভিস

খবর টি পড়েছেন : ৫৯৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তর শাখার একটি দুই তলা ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ক্রাশ ল্যান্ডিং করে। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

Shamol Bangla Ads

২১ জুলাই সোমবার বিকেলে ঘটনাস্থল থেকে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এসময় তিনি আরও জানান, দুই তলা ভবনটির প্রথম তলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলত এবং দ্বিতীয় তলায় ছিল প্রিন্সিপালের অফিস, মিটিং রুম ও একটি কোচিং সেন্টার। দুর্ঘটনার সময় স্কুল ছুটি হয়ে গেলেও শিক্ষার্থীরা টিচার্স রুমের পাশে জড়ো হয়েছিল। ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে কিছু অভিভাবকও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ বিমানটি আনুমানিক দুপুর ১টার দিকে ভবনে আছড়ে পড়ে। খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। বিমানটির পেছনের অংশ ধ্বংসস্তূপ থেকে টেনে বের করার জন্য ক্রেন ব্যবহার করা হয়েছে।

Shamol Bangla Ads

শেষ খবর পাওয়া অনুযায়ী— এ ঘটনায় ১৬৪ জন আহত হয়েছে। মরদেহগুলো রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলমান রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন পাইলটের মৃত্যু পরবর্তী সংবাদ বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads