ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৮

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৩ ৭:১০ অপরাহ্ণ

imagesশ্যামলবাংলা ডেস্ক :  পাকিস্তানে ২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন।
ডন পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হানগু জেলায় ওই হামলার ঘটনাটি ঘটে।
অনলাইনটি জেলার পুলিশ কর্মকর্তা ইফতিখার আহমেদ এর বরাত দিয়ে জানায়, হানগু জেলার তেহসিল তাল এলাকার ডিগ্রি কলেজ লক্ষ্য করে ড্রোন বিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ৫ জন নিহত এবং আরো ৬ জন আহত হয়। নিহতের সংখ্যা নিয়ে অন্যান্য সূত্রগুলো জানায় এর সংখ্যা ৮। নিহতদের মধ্যে আবদুল রেহমা, মৌলবি আহমেদ জান ও মুফতি হামিদুল­াহ হাক্কানি নামে ৩ জন শিক্ষকও রয়েছেন।

Shamol Bangla Ads

এর আগে ১ নভেম্বর উত্তর ওয়াজিরিস্তানে এক ড্রোন হামলায় তেহরিক-ই- পাকিস্তান গোষ্ঠির প্রধান নেতা হাকিমুল­াহ মেহসুদ প্রাণ হারিয়েছিলেন।

Need Ads
error: কপি হবে না!