ads

বুধবার , ২০ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী সপ্তাহেই

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২০, ২০১৩ ৯:২১ অপরাহ্ণ

shanewazশ্যামলবাংলা ডেস্ক : সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ভাবছে নির্বাচন কমিশন। ২০ নভেম্বর বুধবার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, দুয়েকদিনের মধ্যে তফসিল নিয়ে আমরা বসব। এরপর আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা হতে পারে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আমরা রাষ্ট্রপতির সহায়তা চেয়েছি। উত্তরে রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতার মধ্যে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ও ৩ কমিশনার।
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। নিয়ম অনুযায়ী, নির্বাচন কবে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লিখিত পরামর্শ দেবেন। সে অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং ভোট হবে।

Need Ads
error: কপি হবে না!