ads

সোমবার , ১৮ মে ২০২০ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মারা যাওয়া একজনের করোনা পজেটিভ ॥ আক্রান্ত আরও ৭ জন

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৮, ২০২০ ৮:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা উপসর্গে মারা যাওয়া আহম্মদ আলী নামে এক ব্যক্তির নমুনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। জেলায় এটিই প্রথম কোন করোনা রোগীর মৃত্যু। ১৮ মে সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবের পাঠানো ফলাফল উদৃত করে শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে একই সময়ে প্রাপ্ত ফলাফল উনুযায়ী জেলায় আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬২ জন আক্রান্ত হলেন। তবে ইতোমধ্যে সুস্থ্য বাড়ি ফিরে গেছেন ৩১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৫ মে করোনা উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তির পর মারা যায় নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর এলাকার আহম্মদ আলী। পরে তার নমুনা সংগ্রহ করে অন্যদের নমুনার সাথে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে। সোমবার রাতে ২ দফায় আসা ফলাফলে মৃত আহম্মদের নমুনাসহ জেলায় পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মী মিলে ৮ জনের করোনা শনাক্ত হয়। তাদের আইসোলেশনে নেওয়ার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, সামাজিক সংস্পর্শের কারণেই পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ ওই ৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার জন্য তাদের সংস্পর্শে আসা অন্যদের নমুনাও সংগ্রহ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads