ads

সোমবার , ২৬ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনেতা বাবর আর নেই

খবর টি পড়েছেন : ১৯৭
অভিনেতা বাবর আর নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা বাবর আর নেই। ২৬ আগষ্ট সোমবার সকাল ৯টা ১০ মিনিটে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Shamol Bangla Ads

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ‘বাদ জোহর এফডিসিতে তার মরদেহ আনা হবে। এফিডিসিতে জানাজা শেষে বুদ্ধিজীবী কবর স্থানে তাকে সমাহিত করা হবে।’

সম্প্রতি ব্রেন স্ট্রোক করলে বাবরকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া দীর্ঘদিন ধরেই গ্যাংরিন (পচন রোগ) সমস্যায় ভুগছিলেন তিনি । গত ৯ জুন অপারেশন করে তার বাম পা অপসারণ করা হয়। এর আগে বাবরের বাঁ পায়ের ৩ টি আঙুল গ্যাংরিন রোগে আক্রান্ত ছিল। গত ৩ মে চিকিৎসকের পরামর্শে আক্রান্ত ৩ টি আঙুল কেটে ফেলা হয়। ক্রমেই তার হাঁটুর নিচ পর্যন্ত আক্রান্ত হতে থাকে। চিকিৎসক তার পুরো শরীর বাঁচাতে হাঁটুর নিচ পর্যন্ত কেটে ফেলার পরামর্শ দেন। এ ছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বাবর।

Shamol Bangla Ads

আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন বাবর। খল অভিনেতা হিসেবে বাবরের যাত্রা শুরু হয় রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর প্রায় ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রায় এক যুগ আগে মনোয়ার হোসেন ডিপজলের ‘তের গুণ্ডা এক পাণ্ডা’ চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি।
এছাড়া বাবর ‘দাগী’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। পরিচালনা করেছেন ‘দয়াবান’ নামক চলচ্চিত্র।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের জেসমিনের মিউজিক ভিডিও এলএম মিউজিকের ইউটিউব চ্যানেলে পরবর্তী সংবাদ এশিয়া অঞ্চলের সিভিল এভিয়েশন প্রধানদের পরবর্তী সম্মেলন বাংলাদেশে

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads