ads

বুধবার , ২০ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জয় দিয়ে টেন্ডুলকার যুগের অবসান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২০, ২০১৩ ১২:০২ অপরাহ্ণ

tendulkarশ্যামলবাংলা স্পোর্টস : ম্যাচটি ভারত জিতে নিয়েছে আড়াই দিনেরও কম সময়ে। তবে কত রানে, কার নৈপুণ্যে – সব গৌন হয়ে গেল ক্রিকেটের এক মহাতারকার বিদায়ে। বিদায়ী টেস্টে শচীন টেন্ডুলকারকে জয়ই উপহার দিয়েছে সতীর্থরা। চেতেশ্বর পুজারা, রোহিত শর্মা ও প্রজ্ঞান ওঝার নৈপুণ্যে ইনিংস ও ১২৬ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। আর এর মধ্য দিয়েই ১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচিতে টেস্ট অভিষেকের ২৪ বছর পর ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ক্রিকেটের মহাতারকা। শেষ টেস্টের স্মারক হিসেবে টেন্ডুলকার হাতে তুলে নিলেন একটি স্ট্যাম্পও।

Shamol Bangla Ads

সাজঘরে ফেরার সময় ধোনির নেতৃত্বে পুরো দল যখন ‘গার্ড অব অনার’ দিচ্ছিল টেন্ডুলকারকে তখন কান্না চেপে রাখার চেষ্টা করেও পারেননি তিনি। মাথা নিচু করে ছিলেন হ্যাট দিয়ে চোখের জল আড়াল করার চেষ্টায়। তারপরও ক্যামেরায় ধরা পড়লো তাকে চোখ মুছতে। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ২শ টেস্ট খেলা টেন্ডুলকার ৩২৯ ইনিংস ব্যাট করে ৫১টি শতক ও ৬৮টি অর্ধশতকসহ ১৫ হাজার ৯২১ রান করে তার ক্যারিয়ারের ইতি টানলেন।

সংক্ষিপ্ত স্কোর:

Shamol Bangla Ads

ওয়েস্ট ইন্ডিজ : ১৮২ (পাওয়েল ৪৮, ব্রাভো ২৯; ওঝা ৫/৪০, অশ্বিন ৩/৪৫) ও ১৮৭ (গেইল ৩৫, পাওয়েল ৯, বেস্ট ৯, ব্রাভো ১১, স্যামুয়েলস ১১, চন্দরপল ৪১, রামদিন ৫৩*, ওঝা ৫/৪৯, অশ্বিন ৪/৮৯, সামি ১/২৮)

ভারত প্রথম ইনিংস : ৪৯৫ (বিজয় ৪৩, ধাওয়ান ৩৩, পুজারা ১১৩, টেন্ডুলকার ৭৪, কোহলি ৫৭, রোহিত ১১১, শিলিংফোর্ড ৫/১৭৯, দিওনারায়ণ ২/৪৫, গ্যাব্রিয়েল ১/৮৫, বেস্ট ১/৯৩)
ম্যাচ সেরা: প্রজ্ঞান ওঝা।
সিরিজ সেরা: রোহিত শর্মা।

Need Ads
error: কপি হবে না!