ads

মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে কলেজ ছাত্রীর রহস্য জনক মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০১৩ ৯:০৭ অপরাহ্ণ
নবাবগঞ্জে কলেজ ছাত্রীর রহস্য জনক মৃত্যু

নবাবগঞ্জ(দিনাজপুর)সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ  মঙ্গলবার  আয়েশা বেগম(১৯) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে। তাকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পূর্ব ফতেপুর গ্রামের  আনারুল ইসলামের মেয়ে ও মোগড়পাড়া ডিগ্রী কলেজের ছাত্রী।এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় ১টি ইউ,ডি মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় আয়েশার নানা জয়নাল আবেদীন থানায় অভিযোগ করেছে  সোমবার বিকালে আয়েশার মা-বাবা আয়েশাকে বাড়ীতে রেখে আত্মীয়ের বাড়ী বেড়াতে যায়। এরপর তারা রাত আনুমানিক ৮টার দিকে বাড়ী ফিরে মেয়েকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে তার ঘরের জানালার ফাঁক  দিয়ে টর্চ লাইটের  আলোতে দেখতে পায় আয়েশা গলায় ফাঁস দিয়েছে। এরপর তারা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আয়েশার মৃত্যু দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। আয়েশা যে ঘরে গলায় ফাঁস দিয়েছে সে ঘরের বাহিরে থেকে তালা মারা ছিল নাকি এমন প্রশ্নের জবাবে তার নানা জয়নাল জানান তিনি সেখানে এসে শুনেছেন তালা দেয়া ছিল। অপরদিকে গ্রামবাসী সূত্রে জানা যায় আয়েশার সাথে একই গ্রামের এক ছেলের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এরই মধ্যে ছেলেটি মাস খানেক পূর্বে অন্যত্র বিয়ে করে এবং  সোমবার বৌ ঘরে তুলে নেয়। সেই কারনেও সে আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারনা। আবার কেউ বলছে আয়েশা তার প্রেমিকের বাড়ীতে অবস্থান নিতে চেয়েছিল কিন্তু তার পিতামাতা তাকে ঘরে তালাবদ্ধ করে রেখেছিল। তার মৃত্যু কিভাবে হয়েছে তার সঠিক কারন জানতে এখন ময়না তদন্ত রিপোর্টের অপেক্ষা।

Need Ads
error: কপি হবে না!