নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট খয়ের ব্যবসায়ী চারঘাট থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমূল হকের পিতা আলহাজ্ব আজিজুর রহমান ১৭ নভেম্বর রবিবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…………রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী বেখে যান। বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চারঘাটের সর্বস্তরের জনসাধারণ মরহুমের জানাযায় শরীক হন এবং শেষে মিয়াপুর পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন হয়। মহুমের শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সাবেক এমপি আজিজুর রহমান, জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতারুজ্জামান তোতা, বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বকুল, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম বাদশা, সাবেক ছাত্রলীগের সভাপতি একরামূলসহ চারঘাট শাখার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী।




