ads

রবিবার , ১৭ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের সভা গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ৮ হাজার টাকা দাবি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০১৩ ৬:৪২ অপরাহ্ণ
মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের সভা গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ৮ হাজার টাকা দাবি

মৌলভীবাজার প্রতিনিধি : গার্মেন্টস শ্রমিকদের ৮ হাজার টাকা ন্যূনতম মূল মজুরির দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ১৬ নভেম্বর বিকাল ৫ টার সময় সংগঠনের চৌমুহনাস্থ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির অন্যতম নেতা ও রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা সভাপতি কবি শহীদ সাগ্নিক, ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদ জেলা সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান সোহেল, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মোঃ মোস্তফা কামাল, সহ-সভাপতি মোঃ আজিজ মিয়া, রিক্সা শ্রমিক সংঘের নেতা শাহজাহান মিয়া, হোটেল শ্রমিকনেতা সুমন বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা গার্মেন্টস সেক্টরে সরকার ঘোষিত ৫৩০০ টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখান করে বলেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকারী বাংলাদেশের শ্রমিকরা মজুরি পান যেখানে ৫০ ডলারের কম সেখানে শীর্ষ রপ্তানিকারী দেশ চীনের শ্রমিকরা মজুরি পান ৫০০ ডলার। শুধু তাই নয় বাংলাদেশের শ্রমিকরা বিশ্বের সবচেয়ে কম মজুরি পেলেও মালিকদের মুনাফার হার বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে; মুনাফার হার চীনে ৩.২ শতাংশ, নেপালে ৪.৪ শতাংশ, ভিয়েতনামে ৬.৫ শতাংশ, ইন্দোনেশিয়াতে ১০ শতাংশ, ভারতে ১১.৮ শতাংশ হলেও বাংলাদেশে মালিকদের মুনাফার হার ৪৩.১০ শতাংশ। মালিকদের নির্মম শোষণে নিষ্পেষিত শ্রমিকরা কখনও অগ্নি দগ্ধ, কখনও পদপিষ্ঠ, কখনও ভবন ধ্বসে মৃত্যুবরণ করে গার্মেন্টস শিল্পকে প্রতিষ্ঠিত করছেন। সরকার শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে মজুরি বোর্ড গঠন এবং  ১ মে থেকে নতুন মজুরি কার্যকরের ঘোষণা দিলেও মালিকদের স্বার্থরক্ষাকারী সরকার এখন নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর করার কথা বলছে। বক্তারা অবিলম্বে শ্রমিকদের বাঁচার মত ন্যূনতম মূল মজুরি ৮ হাজার টাকা ঘোষণার জোর দাবি জানান। অন্যথায় শ্রমিকরা তাদের বেঁচে থাকার তাগিদে দূর্বার শ্রমিক আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করবে।

Need Ads
error: কপি হবে না!