ads

বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুবলীর বিয়ের সাজের আসল রহস্য কী

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী। হঠাৎ করেই তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে কাল থেকে। ছবিতে দেখা যাচ্ছে তিনি বিয়ের সাজের কন্যা। ছবি ঘিরে নানা রকম কথা শোনা যাচ্ছে।
জানা যায়, আবার বিয়ে করতে যাচ্ছেন বুবলী। অনেকে বিয়ে করে ফেলেছেন বলেও জানাচ্ছেন। অনেকে জানতে চেয়েছেন, বুবলীর সঙ্গে বরের সাজে থাকা ছেলেটির নামও। নেটদুনিয়ার এই শোরগোল ঘিরে নায়িকা চুপ থাকলেও কথা বলেছেন কোরিওগ্রাফার গৌতম সাহা।

Shamol Bangla Ads

বুবুলীকে বউ সাজিয়েছেন তিনি। গৌতম সাহা বলেন, ‘বুবলীকে নিয়ে ৪টি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদি। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দিয়েছে।
সময়মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’ তিনি বলেন, ‘কাজ ছাড়া বুবলী কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়াদাওয়া।
সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি ওকে নিয়ে।’

গৌতম জানান, ‘ভাইরাল ছবিগুলোয় বুবলীর সঙ্গে যে মডেলকে দেখা যাচ্ছে, তার নাম ওয়াসিফ খান।’

Shamol Bangla Ads

বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই তাকে নতুন ছবিতে দেখা যাবে। তার হাতে রয়েছে জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘পুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’ নামের বেশ কয়েকটি সিনেমা।

Need Ads
error: কপি হবে না!