ইয়ানুর রহমান : বেনাপোল বন্দর থানার বড়আঁচড়া জিরো পয়েন্টের আমবাগান থেকে শিবু ঘোষ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৫ ঘটিকার সময লাশ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে আসে পুলিশ। শিবু ঘোষ বেনাপোল বন্দর থানার বড়আঁচড়া গ্রামের মৃত দুলাল ঘোষের ছেলে।
স্থানীয়রা জানান, শিবু বিজিবির বিভিন্ন ক্যাম্পে খানা আনা নেওয়ার কাজ করত। নিহত শিবু ঘোষের স্ত্রী রমা রানী জানান, তার স্বামী আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
বেনাপোল বন্দর থানার ওসি কাইয়ুম সরদার জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিবু ঘোষ আত্মহত্যা করেছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।




