ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল

খবর টি পড়েছেন : ১৮৪
ফের গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

gaza_bg_ 875শ্যামলবাংলা ডেস্ক : হামাস যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ফের ফিলিস্তিনির গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। নতুন করে আরও অন্তত: দুইটি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েল। এর আগে গাজায় চলমান সংঘর্ষ বন্ধে মিসরের সাময়িক য্দ্ধুবিরতির প্রস্তাব ইসরায়েল মেনে নিলেও তা নাকচ করে দেয় ফিলিস্তিন। হামাসের সশস্ত্র উইং এটাকে ‘আত্মসমর্পণ’ বলে উল্লেখ করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, মঙ্গলবার সকালে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তারা গাজায় আক্রমণ স্থগিত করে। সেই সুযোগে গাজা প্রায় অর্ধশত রকেট হামলা চালায়।
গত ৮ দিনে ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ১৯২ জন নিহত হয়েছেন। জাতিসংঘের হিসেব অনুযায়ী, নিহতদের মধ্যে এক তৃতীয়াংশ ছিলেন বেসামরিক সাধারণ মানুষ। এদিকে ফিলিস্তিনির রকেট হামলায় এ পর্যন্ত ৪ জন ইসরায়েলি আহত হয়েছেন বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝালকাঠিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা পরবর্তী সংবাদ সমালোচকদের ভুল প্রমাণ করেছি : মেসি