আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মোটর সাইকেল দূর্ঘটনায় আহত আদমদীঘি উপজেলা হাসপাতালের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর একরামুল হক (৫১) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ৮ দিন পর শনিবার সকাল ৭ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
জানাযায়, আদমদীঘি হাসপাতালের অফিস সহকারী একরামুল হক ৮ নভেম্বর সকাল ৮টায় তার বাড়ী বগুড়ার দুপচাঁচিয়ার উনাহাত সিংড়া গ্রাম থেকে মোটর সাইকেল যোগে বগুড়ায় যাবার পথে মহা সড়কে চলন্ত বাসের সাথে ধাক্কা লেগে মারাত্বক আহত হয়। তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াইর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। সে খানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায়।




