ads

বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরও কয়েক দিন থাকবে তাপপ্রবাহ, শিলাবৃষ্টির আভাস

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৪, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

দেশের কয়েকটি বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আগামী কয়েক দিন এই তাপপ্রবাহের আরও বিস্তার ঘটতে পারে। বাতাসে বেশি পরিমাণ জলীয় বাষ্পের কারণে বাড়তে পারে অস্বস্তি। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য। আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়, দেশের কয়েকটি জায়গায় বৃহস্পতিবার অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও ব্রজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। আগামী সোমবারের পর বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে।

তাপপ্রবাহ: রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার ও শনিবার চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাম্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Shamol Bangla Ads

ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও ব্রজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামীকাল শুক্রবার সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুঙ্ক থাকতে পারে। শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Need Ads
error: কপি হবে না!