ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৩ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০১৩ ৯:০১ অপরাহ্ণ

Satkhira-map2কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : ‘আগামী প্রজন্মকে ডায়াবেটিক থেকে রক্ষা করা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ নভেম্বর বৃহষ্পতিবার সকালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ তোফাজ্জেল হোসেন মানিক, মুহা.শামসুর রহমান, পরিসংখ্যন কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, রমজান আহম্মেদ, শেখ শাহজাহান আলী শাহীন, মিজানুর রহমান, মহিদুর রহমান মহিদ প্রমুখ। সভা পরিচালনা করেন মাও.আমিরুল ইসলাম বেলালী। দোয়া পরিচালনা করেন অধ্যাপক নুরুল ইসলাম। সভায় বক্তরা বলেন, ডায়াবেটিক নিরাময় যোগ্য নয় তবে নিয়ন্ত্রণ যোগ্য। তাই এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!