মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর শহরের কাসারীপাড়া থেকে ২টি তাজা শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই পাড়ার আব্দুল মাবুদ নান্নুর বাড়ির সামনে থেকে সদর থানা পুলিশ বোমা দুটি উদ্ধার করে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানিয়েছেন, উদ্ধার হওয়া বোমা দুটি তাজা ও শক্তিশালী। নিষ্ক্রিয় করার জন্য এগুলো বালি-পানি ভর্তি পাত্রে থানায় রাখা হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দৃর্বত্তরা বোমা দুটি ফেলে গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।




