ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের হরিজন পল্লীতে অগ্নিকন্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের পাশে দাঁড়য়েছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মেয়রের নির্দেশনায় রবিবার বিকেলে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল ইসলাম।

মেয়র মোঃ ইকরামুল হক টিটু জানান, ২২ আগষ্ট দুপুরে নগরীর হরিজন পল্লীতে অগ্নিকান্ডের পর ঘটনায় বেশ কয়েকটি পরিবারের ঘর পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি জানার পরই আমরা দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের বিভিন্ন দুঃখ-দুর্দশায় ইতোপূর্বেও আমরা পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকবো।
আর্থিক সহায়তা প্রদানকালে সিটি কর্পোরেশনের সহকারী সচিব মোঃ আমিনুল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মহব্বত আলী, হরিজন পল্লীর নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।




