ads

বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় চার মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

খবর টি পড়েছেন : ১৪২
দেশে করোনায় চার মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এটি চার মাসের মধ্যে সবচেয়ে কম (১১৯দিন) মৃত্যু। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩৩৭ জনে। ২৪ ঘণ্টায় কমেছে শনাক্তের হারও। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এটি গত ৬ মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জনের। এতে মোট করোনা আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জনে।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জনের। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৭৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় যে ২৪ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ১৪ জন এবং পুরুষ ১০ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনায় ৩, সিলেটে ৩, রংপুরে ১ জন মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারী নেতাদের নেটওয়ার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী সংবাদ দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads