ads

মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০১৯ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের প্রথম তৃতীয় লিঙ্গের উপজেলা ভাইস চেয়ারম্যান পিংকী

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৫, ২০১৯ ২:৫৬ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সাদিয়া আখতার পিংকী নির্বাচিত হয়েছেন। পিংকীই বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান বলে জানা গেছে। পিংকী কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান। ১৪ অক্টোবর সোমবার পঞ্চম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পিংকীসহ আরও দুজন নারী এ পদের জন্য লড়েছেন। এর মধ্যে পিংকী ১২ হাজার ৮৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রুবিনা খাতুন। তিনি পেয়েছেন ১২ হাজার ১৩৯ ভোট। এছাড়া একই পদে নাসিমা ইসলাম নামে আরও এক নারী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
জয়ী হওয়ার পর পিংকী জানান, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন। দায়িত্ব পাওয়ায় তিনি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন। বৈষম্য রয়েছে তা রোধে কাজ করবেন। পিংকী আরও জানান, নির্বাচনে প্রচারণার শুরু থেকেই তিনি জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads