চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সীগঞ্জে আধিপত্য বিস্ত্মারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রম্নপের সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। ১৯ জানুয়ারী রবিবার রাত ৮ টার দিকে সংঘর্ষের ওই ঘটনা ঘটে। আহতরা হলেন, যুবলীগ নেতা শিলন গ্রম্নপের শিলন (৩০), বাবু (৩৫), ইকবাল (৩২) ও রইদুল গ্রম্নপের রইদুল (৩৫), নয়ন (৩২), সন্টু (৩৪) ও হিরালাল (৩২)। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাত ৮ টার দিকে আধিপত্য বিস্ত্মারকে কেন্দ্র করে আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন অফিসের সামনে যুবলীগ নেতা শিলন গ্রম্নপের লোকজন রইদুল গ্রম্নপের মুন্সীগঞ্জ গ্রামের মৃত দিদার ম-লের ছেলে নয়নকে কুপিয়ে গুরম্নতর আহত করে। এর জের ধরে রাত সাড়ে ৯ টার দিকে উভয় গ্রম্নপের মধ্যে সংঘর্ষ বাধে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




