ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে উত্তরাঞ্চলের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট চলছে

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০১৩ ১:৩৪ অপরাহ্ণ

poribohon_dhormogot-পাবনা প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম-মহাসচিব ও পাবনা জেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মহাসচিব ওসমান আলী জানান, ‘শিমুল বিশ্বাস যেহেতু পাবনার মানুষ। তাই প্রথমে পাবনায় এবং উত্তরাঞ্চলের ১৬ জেলায় এই ধর্মঘট আহবান করা হয়েছে। সরকার যদি শিমুল বিশ্বাসকে মুক্তি না দেয় তা হলে পরবর্তিতে সারা দেশে আমরা পরিবহন ধর্মঘটের চিন্তা ভাবনা করবো’।
এদিকে গত শনিবার সন্ধ্যায় পাবনা মোটর শ্রমিক ইউনিয়ন ও পাবনা জেলা ট্রাক চালক ইউনিয়নের যৌথসভা অনুযায়ী পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান ও ট্রাক চালক ইউনিয়নের সভাপতি শহিদুর রহমান বলেন, শিমুল  বিশ্বাসকে মুক্তি না দেওয়া পর্যন্ত পাবনা জেলায় পরিবহন শ্রমিকরা কোন ধরনের যানবাহন চালাবে না।
এদিকে টানা চারদিনের হরতালের পর আবারও পরিবহন ধর্মঘট আহবান করায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারন মানুষ। তারা এই হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!