ads

বুধবার , ২৫ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫, নতুন আক্রান্ত শূন্য

খবর টি পড়েছেন : ২০৯
দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫, নতুন আক্রান্ত শূন্য
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সর্বশেষ বুধবার সকালে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনায় আক্রান্ত ওই ব্যক্তির ডায়াবেটিস ও হাইপার টেনশনের সমস্যা ছিল। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নি। ২৫ মার্চ বুধবার সরকারের রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দায়িত্বাধীন পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ওই ব্যক্তির শরীরে গত ১৮ মার্চ করোনার উপস্থিতি ধরা পড়ে। তিনি বিদেশফেরত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে তখন জানা যায়। ওইসময় তাকে এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে গত ২১ মার্চ রাজধানীর কোভিড-১৯-এর চিকিৎসার জন্য সরকার নির্ধারিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

Shamol Bangla Ads

ওইসময় আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত নন। এই ৮২ জনসহ এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হলো মোট ৭৯৪ জনের। বর্তমানে আইসোলেশন আছেন ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আরো ৪৭ জন। সম্প্রতি আক্রান্তদের মধ্যে দুই জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের শরীরে এখন আর করোনার সংক্রমণ নেই। এ নিয়ে মোট সাতজন সুস্থ হলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ ভয়াল ২৫ মার্চ পরবর্তী সংবাদ মুক্তি পেয়ে নিজের বাসভবনে ফিরলেন খালেদা জিয়া

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads