শ্যামলবাংলা বিনোদন : ২৯ নভেম্বর মুক্তি মাহীর ‘কি দারুণ দেখতে’। হাস্যরসাত্মক গল্প নিয়ে পরিচালক ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেছেন ছবিটি। ছবিটি প্রযোজনা করেছে এসএমএস ফিল্মস। ইতোমধ্যে সেন্সরের চৌকাঠ পেরিয়েছে ছবিটি।
ছবিটির কাহিনী হচ্ছে, রূপ নিয়ে মহাবিপাকে পড়েছেন মাহী। বৃদ্ধ- যুবক কারও কাছ থেকেই রেহাই মিলছে না। যেই দেখে সেই পিছু নেয়। উপায়ন্তর না পেয়ে চেহারায় কালি মাখতে শুরু করেন তিনি। এতে কিছুদিন যন্ত্রণা থেকে পরিত্রাণ মিললেও কয়েক দিন বাদে ফের বিপত্তি বাঁধে।
ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহী এবং তার বিপরীতে বাপ্পী চৌধুরী। এ বিষয়ে জানতে চাইলে মাহী বলেন, নিজের অভিনীত কোন ছবি মুক্তি পেলে ভালই লাগে। আর তা যদি হয় ভিন্ন রকম কোন চরিত্রে অভিনয় করা ছবি তাহলে তো কথাই নেই। এরকমই একটা ছবি ‘কি দারুণ দেখতে’। আশা করছি দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখবো। কারণ, দর্শকদের সঙ্গে ছবি দেখার মজাই আলাদা।




