এস.গুলবাগী,বগুড়া : সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরাঞ্চলীয় কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী ও রংপুর বিভাগীয় কমিটি। বুধবার ১৮ দলীয় জোটের টানা ৮৪ ঘন্টার হরতাল শেষ হবার পর থেকেই বগুড়া থেকে এই পরিবহন ধর্মঘটের ডাক দেয় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন ফেডারেশনের শীর্ষ নেতারা । এর আগে সংগঠনের পক্ষে দুটি বিভাগে বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী বিভাগে রাজশাহী , নওগাঁ, নাটোর , জয়পুরহাট ,সিরাজগঞ্জ, বগুড়া ও চাপাইনবাবগঞ্জ সহ রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড়ে সকাল-সন্ধ্যা এ ধর্মঘট আহবান করা হয় । কিন্ত তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করে বিকালে বগুড়ায় অনুষ্ঠিত এক সামবেশে নতুন এই কমৃসূচি ঘোষনা করেন রাজশাহী বিভাগীয় শ্রমিক ফেডারেশনের নেতা ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ লতিফ মন্ডল । সমাবেশে কেন্দ্রীয নেতা ও বগুড়া আন্তজেলা ট্রাক পরিবহন ফেডারেশনের নেতা আব্দুল মান্নান সহ অণ্যরা বক্তব্য রাখেন । সমাবেশের প্রধান অতিথি আব্দুল লতিফ মন্ডল সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরাঞ্চলীয় কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাসকে মুক্তি দেয়া না হলে বুধবার সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের পরিবহন বন্ধ রেখে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালনের আহবান জানিয়েছেন ।এদিকে শেষ খবর পর্যন্ত গতকাল (বুধবার ) সন্ধ্যা থেকেই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী ও রংপুর বিভাগীয় কমিটির আহবানে সব পরিবহন ধর্মঘট শুরু হয় ।




