ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ১৮ দলের ৮৪ ঘন্টার ডাকা বুধবার দেশ ব্যাপী শেষ দিনের হরতালে ভোলাহাটে কোন প্রকার সহিংস ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে । জানা গেছে, ভোলাহাট উপজেলা বিএনপির নেতৃত্বে জামায়াতের অংশ গ্রহণে উপজেলার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা পিকেটিং করে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সহসভাপতি সহ অধ্যাপক আমিনুল হক, প্রভাষক আনোয়ারুল ইসলাম, আব্দুস সোবহান মাষ্টার, আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহেলাল, শফিকুল ইসলাম তোতা, উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির তৌহিদুল ইসলাম, নায়েবে আমির শাহাজান আলী মাষ্টার, শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি সোহেলরানা, বিএনপি নেতা মাইনুল ইসলাম, নুরে আলম অপু, হারুনুর রশিদ, এমাজ উদ্দিন, যুবদল সভাপতি বেলালউদ্দিন, সেক্রেটারী মুনসুুর আলী, যুবদলের ইউপি সেক্রেটারী গোলাম আকবর আলী, ছাত্রদল নেতা মনিরুল ইসলাম মুনি, ছাত্রদলের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনাাজ পারভীন, স্বেচ্ছা সেবকদলের আব্দুস সামাদ, জেলা শ্রমিক দলের সদস্য মাসুদ রানা স্বপনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। হরতাল চলাকালীন সময় দূরপালার কোন গণপরিবহন চলাচল করেনি। সকালের দিকে দোকান পাট বন্ধ থাকলেও বিকেলে খোলা ছিলো। অফিস যথারীতি চলতে দেখা গেছে। তবে কোন প্রকার সহিংস ঘটনা ঘটেনি