ads

সোমবার , ১১ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে ১৮ দলীয় হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০১৩ ২:৩২ অপরাহ্ণ

Photo0670ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : বিএনপি-জামায়াতের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার জামালপুরের ইসলামপুরে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। দূর পাল্লার কোন যানবাহন না চললেও অটো রিকশা, রিকশা চলাচল ছিল স্বাভাবিক। ছাত্রদল কর্মীদের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করে দেওয়ানগঞ্জ-জামালপুর সড়ক অবরোধ করে।
ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারীর নেতৃত্বে একটি মিছিল উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা মোড়ে একটি সমাবেশ করে তারা। সমাবেশে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা শহিদুল্লা লিটন, আবু সাইদ বাদশা, মমিন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সাধরন সম্পাদক আনিসুর রহমান, সাবেক ভিপি জাহাঙ্গীর, জাকিউল ইসলাম তিব্বত, নূরে আলম মনির, সরোয়ার আলম বিপুল, খায়রুল আলম সোহাগ, সোহাগ খান লোহানী,  রুহুল আমীন মামুন, সুজন,তুষার প্রমুখ। বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মুক্তি ও তত্বাবধায় সরকার পূন:বহালের দাবি জানান।

Shamol Bangla Ads

 

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!