শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের শরণখোলায় মাদক সেবন, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধের আহবান জানিয়ে ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে ক্লাসিক স্পোর্টস নামের একটি সংগঠন। ১০ নভেম্বর রবিবার উপজেলার তাফালবাড়ি কলেজিয়েট স্কুলে এইচএম পলাশ মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাউথখালীর ইউ পি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন তাফালবাড়ি কলেজিয়েট স্কুলের সহকারী অধ্যাপক রেজাউল হক ফিরোজ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু রাজ্জাক আকন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পাভেজ, স্থানীয় বাজার কমিটির সভাপতি আসলামুল হক নিরু, ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিল। ২০০১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি খেলাধুলার উন্নয়ন ও সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকান্ডে নিয়েজিত রয়েছে।




