ads

শনিবার , ৯ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালের কারণে পেছানো জেএসসি-জেডিসির পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৯, ২০১৩ ২:৫২ অপরাহ্ণ

nurul_islam_nahidশ্যামলবাংলা ডেস্ক : ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে চলমান জেএসসি-জেডিসির ৩ দিনের পরীক্ষার তারিখ আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ১০ নভেম্বরের পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ১০টায়, ১১ নভেম্বরের পরীক্ষা ১৬ নভেম্বর সকাল ১০টায় এবং ১২ নভেম্বরের পরীক্ষা ২১ নভেম্বর বেলা ২টায় অনুষ্ঠিত হবে। ৯ নভেম্বর শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই তথ্য প্রকাশ করেন।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ১০ নভেম্বর সকাল ৬টা থেকে সারাদেশে টানা ৮৪ ঘণ্টার হরতাল ডাকার প্রেক্ষাপটে শনিবার সকালে সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কথা জানান শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, ২০১৩ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা গত ৪ নভেম্বর শুরু হওয়া কথা থাকলেও ১৮ দলীয় জোটের হরতালের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। নির্দলীয় সরকার দাবিতে ১৮ দলীয় জোট ৪ নভেম্বর সোমবার সকাল ৬টা থেকে টানা ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে। ৪ নভেম্বর জেএসসির বাংলা প্রথমপত্র এবং জেডিসির কোরান মজীদ পরীক্ষা হওয়ার কথা ছিল। হরতালের কারণে ওই পরীক্ষা ৮ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়। এছাড়া ৬ নভেম্বর বুধবার জেএসসির বাংলা দ্বিতীয়পত্র এবং জেডিসির আরবি প্রথমপত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। হরতালের কারণে ওই পরীক্ষাও পিছিয়ে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী শনিবার সকাল ১০টা থেকে ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!