ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সর্বকালের সেরা ক্রাইম উপন্যাস

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০১৩ ৮:১৭ অপরাহ্ণ

agathaশ্যামলবাংলা ডেস্ক : এবার আগাথা ক্রিস্টির ‘দ্য মার্ডার অব দ্য রজার এ্যাকরয়েড’ উপন্যাসটি সর্বকালের সেরা ক্রাইম উপন্যাসের মর্যাদা পেয়েছে। ব্রিটেনের এক ছোট্ট গ্রামের দুই প্রতিবেশী হত্যার ঘটনা নিয়ে ‘মার্ডার অব দ্য রজার এ্যাকরয়েড’ উপন্যাসটির ঘটনা আবর্তিত হয়েছে। ক্রাইম রাইটার্স এ্যাসোসিয়েশনের প্রধান এলিসন জোসেফ এর মতে, ঘটনা সম্পর্কে ক্রিস্টির বাস্তবধর্মী বর্ণনা আর বিষয় নির্বাচনই এ উপন্যাসটিকে সেরা ক্রাইম উপন্যাসের মর্যাদা লাভে সহায়তা করেছে। উপন্যাসটির রচনাশৈলী অত্যন্ত চমৎকার। আর এটির সাহিত্য মূল্যও অনেক। এ উপন্যাসটি ১৯২৬ সালের জুন মাসে প্রথমবারের মতো ব্রিটেনের বাজারে বের হয়।
ক্রাইম রাইটার্স এ্যাসোসিয়েসনের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক জরিপে ওই উপন্যাসটি সর্বকালের সেরা ক্রাইম উপন্যাসের মর্যাদা লাভ করে। এ জরিপে বিশ্বের অন্তত: ৬শ ক্রাইম উপন্যাসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রতিযোগীর মধ্যে আগাথা ক্রিস্টির অপর উপন্যাস ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’র নামও উঠে আসে। সেরা উপন্যাসের তালিকায় এ উপন্যাসটির সঙ্গে টমাস হ্যারিসের ‘সাইলেন্স অব দ্য ল্যাম্বস’ এবং রেমন্ড চান্ডলারের দু’টি উপন্যাসের হাড্ডাহাড্ডি লড়াই হয়। সূত্র : ডেইলি মেইল ও বিবিসি অনলাইন

Need Ads
error: কপি হবে না!