মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করেছে জেলা বিএনপি। ৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার সময় টাউন হল প্রাঙ্গনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।




