ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা-মামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০১৩ ৪:১২ অপরাহ্ণ

Untitled_0001 (16)মেহের আমজাদ, মেহেরপুর : সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা, মামলা, হুমকি ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রিপোর্টার্স ইউনিটি মেহেরপুর। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে মেহেরপুর বাসস্ট্যান্ড রিপোর্টার্স ইউনিটির সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে জেলার স্থানীয়, জাতীয় পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকেরা মানববন্ধনে অংশগ্রহন করেন। মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, সহ-সভাপতি রশিদ হাসান খাঁন আলো, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মাজেদুল হক মানিক সহ সংগঠনের অন্যান্য সদস্যরা মানববন্ধনে বক্তব্য রাখেন। পরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের এক সঙ্গে কাজ করার আহব্বান জানান।

Need Ads
error: কপি হবে না!