ads

বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাত্রী খুঁজছেন শাকিব : পাত্রের অপেক্ষায় পপি

খবর টি পড়েছেন : ১৫০
পাত্রী খুঁজছেন শাকিব : পাত্রের অপেক্ষায় পপি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : শীতকাল এলেই বিয়ের ধুম লাগে। তাই এ মৌসুম যেমন ঠান্ডার হাত থেকে বাঁচতে বাহারি মোটা পোশাকের কিংবা নানা রকম পিঠা পুলির তেমনি বিয়েরও। শহর-নগর বা গ্রামেগঞ্জে প্রায় প্রতিদিনই বাজছে বিয়ের সানাই। ফুটছে দাম্পত্যের ফুলর্।

Shamol Bangla Ads

শোবিজেও পাওয়া গেছে এ শীতে একাধিক বিয়ের খবর। এদিকে শীতকালকে বিয়ের মৌসুম হিসেবে আরও আলোচনায় নিয়ে এলেন ঢালিউডের ২ তারকা চিত্রনায়িকা পপি ও চিত্রনায়ক শাকিব খান। দুজনই নেমেছেন সঙ্গীর সন্ধানে।

সম্প্রতি গণমাধ্যমে ওই ২ তারকাই বিয়ের ইচ্ছার কথার জানান। একটি জাতীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন পপি। ২০১৯ সালে পপি বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু কেন এখনও বিয়ে করছেন না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সৎ ও যোগ্য পাত্র না পাওয়ায় বিয়ে করিনি। পাত্রের খোঁজ চলছে। মিলে গেলে ২০২০ সালেই বিয়ে হয়ে যাবে।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘সৎ ও বিশ্বাসযোগ্য ছেলে পাওয়া খুব মুশকিল। সম্পর্কের জায়গাটায় সততা থাকতে হবে। যদি এমন না পাই তাহলে আরও ২০ বছর গেলেও বিয়ে না করার আফসোস হবে না। এখন পর্যন্ত এক ডজনেরও বেশি ছেলে আমার প্রেমে পড়েছে। কিন্তু আমি এক-দুজনের প্রেমে পড়েছি। তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি। যার প্রেমেই পড়েছি, একসময় দেখেছি ভণ্ড, চরিত্রহীন ও মিথ্যাবাদী। তাই জীবনসঙ্গী বাছাই করতে গিয়ে সচেতন থাকতে হচ্ছে।’

এদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর সিঙ্গেল জীবনযাপন করছেন শাকিব খান। অনেক নায়িকার সঙ্গেই তার নানা রকম সম্পর্কের খবর পাওয়া যায় গুঞ্জনের বাতাসে। তবে প্রেম নয়, শাকিব ভালো একজন সঙ্গী খুঁজছেন বিয়ের জন্য।

একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সংসার জীবন নিয়েন কী ভাবছেন জানতে চাইলে তিনি জবাব দেন, ‘বিয়ে তো করতে চাই। আমার পছন্দের মতো ভালো পাত্রীও তো পেতে হবে। মা-বাবা খোঁজ করছেন।’ বউকে নিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন শাকিব।

এদিকে ওই ২ তারকার বিয়ে নিয়ে এমন আগ্রহে বেশ উৎসবমুখর আলোচনা চলছে সিনেমাপাড়ায়। সবাই ২ তারকাকে যোগ্য সঙ্গী বাছাই করে সংসার শুরুর জন্য শুভেচ্ছাসহ পরামর্শ দিচ্ছেন। তারকাদ্বয়ের ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেমন পাত্র-পাত্রী চাই সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন। অনেকে আবার মজা করে নিজেদেরই পাত্র-পাত্রী দাবি করে ব্যক্তিগত যোগ্যতা প্রকাশ করছেন।

উল্লেখ্য, শাকিব খান বর্তমানে ‘বীর’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এছাড়া ‘লন্ডন লাভ’, ‘কবি’ নামের ছবিগুলোতে তার কাজের কথা শোনা যাচ্ছে। মুক্তির অপেক্ষায় তার ‘শাহেনশাহ’ ও ‘একটু প্রেম দরকার’ নামের ছবিগুলো।

অপরদিকে পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’, ‘সাহসী যোদ্ধা’ নামের ছবিগুলো মুক্তির অপেক্ষায়। সম্প্রতি তিনি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়ে নতুন করে আলোচনায় এসেছেন ৩ বারের জাতীয় চলচিত্র পুরষ্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী পপি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গ্রামীণফোনে প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান পরবর্তী সংবাদ আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads