ads

বুধবার , ২০ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রশ্নপত্র ফাঁসরোধে ৩২টি সেট করা হবে : শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯১
প্রশ্নপত্র ফাঁসরোধে ৩২টি সেট করা হবে : শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

nurul_islam_nahidমোঃ ফারুক হোসেন,ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে দেশের শিক্ষা বোর্ড গুলোর সব পরীক্ষার প্রশ্নপত্রের ৩২টি সেট করা হবে।আগামীতে সকল বোর্ড পরীক্ষায় এ পদ্ধতি প্রয়োগ করা হবে। তিনি ২০ আগষ্ট বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সিদ্দিক, অতিরিক্ত সচিব সোহ রাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাহ পরিচালক অধ্যাপক ফাহমিদা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ার ম্যান অধ্যাপক তাসলিমা বেগম এসময় উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সঠিক প্রশ্ন নির্ধারণ করতে ৩২টি সেট পড়তে হবে। তাহলে তাদের পাঠ্যবইয়ের সবটাই পড়তে হবে। মূলত: এটি করার উদ্দেশ্যেই হচ্ছে যাতে অসৎ লোকরা দেশের উদীয়মান শিক্ষার্থীদের বিপথে নিতে না পারে। ‘বিজি প্রেসের কর্মকর্তা- কর্মচারি প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাই পরবর্তী পরী ক্ষার প্রশ্ন অন্যকোন প্রেসে ছাপা হবে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ১৫২ ধরণের প্রশ্নপত্র ছাপাতে হয় এবং তা সঠিক সময়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠাতে হয়। এজন্য বিজি প্রেসের বিকল্প খোঁজা হচ্ছে। বিজি প্রেসের বিকল্প পাওয়া না গেলে সেখানেই ছাপা হবে। তবে তাদের উপর কড়া নজরদারি রাখা হবে। শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের শাস্তি দিতে দেশে কোন আইন নেই। এটি একটি মিথ্যা কথা। আমাদের ১৯৮০ সালে একটি আইন করা হয়েছে। তাতে এ চক্রের লোকদের ১০ বছরের শাস্তির বিধান রাখা হয়েছে। পরবর্তীতে ১৯৯২ সালে সংস্কার করে ৪ বছর করা হয়েছে। তবে আইনটির কোন প্রয়োগ ছিলোনা। তিনি বলেন, এখন আমরা এটি আরো একবার সংস্কার করার পদক্ষেপ নিয়েছি। দেশের মানুষকে জানানোর জন্য আজকেই পুরাতন আইনটি শিক্ষা মন্ত্রণাল য়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নতুন আইনে তাৎক্ষণিক শাস্তির বিধান রাখা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেশবপুরের গৃহবধুকে লেবালনে ৭মাস আটকিয়ে রেখে যৌন হয়রানীসহ… পরবর্তী সংবাদ শ্রীবরদী শহরে দুর্ধর্ষ চুরি