বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ও পত্রিকায় সংবাদ সংক্রান্ত বিষয় নিয়ে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ। ৬ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা আ’লীগের কার্যালয়ে আয়োজিত ওই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় অনাকাংক্ষিতভাবে উপজেলা থেকে ভূয়া ই-মেইল আইডির মাধ্যমে স্থানীয় ও জাতীয় পত্রিকার কর্মরত বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধিদের নামে পাঠানো বিভিন্ন সময় আপত্তিকর সংবাদ প্রকাশ করে কর্মরত সাংবাদিক, জনসাধারন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সামাজিক ও রাজনৈতিক জীবনের ক্ষতি সাধনকারী হলুদ সাংবাদিকদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থার গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক এম. এম খালেদ হোসেন স্বপন কর্মরত সকল সংবাদকর্মীদের মুক্তিযুদ্ধের চেতনায় অঙ্গীকারবদ্ধ হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করার উদাত্ত আহŸান জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এস.এম খালেদ হোসেন স্বপন, যুগ্ম সম্পাদক কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আক্তার-উজ-জামান মিলন,বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সিকদার,আ’লীগ নেতা অধ্যক্ষ দোলোয়ার হোসেন,মতিন রাঢ়ি, জুয়েল মোলা, বাবুগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এইচ,এম জসিম, সাবেক সভাপতি শাহজাহান খান, সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সম্পাদক আরিফ হোসেন,সাংবাদিক আব্দলা মামুন, সাংবাদিক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহাব উদ্দিন বাচ্চু, নয়ন মিয়া প্রমূখ।




