ads

শনিবার , ১৫ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাঠালিয়ায় জেপি ও বিএনপির ১০ নেতা-কর্মীর আ’লীগে যোগদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৫, ২০১৪ ১২:১৭ অপরাহ্ণ
কাঠালিয়ায় জেপি ও বিএনপির ১০ নেতা-কর্মীর আ’লীগে যোগদান

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ২৩ মার্চ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী মো. ফারুক সিকদারের কাপ পিরিচ প্রতিকের নির্বাচনি সভা শুক্রবার বিকালে আমুয়া ইউনিয়নের পর্শ্চিম বিল ছোনাউটা কেরাত আলী খান মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন,আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম ফোরকান,মোঃ আব্দুল হাই পান্না,জিয়া ইসলাম মিরবহর,ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান সিকদার,মোঃ মন্টু মিয়া,মোঃ লাল মিয়া,মোঃ আফজাল হোসেন, দলীয় নেতা কর্মিরা বক্তব্য রাখেন। পরে শেখ হাসিনা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক সিকদারের হাতকে শক্তিশালী করার লক্ষে আমুয়া ইউনিয়ন জাতীয় পার্টি জেপির আহবায়ক মোঃ আব্দুল হাকিম হাওলাদারসহ বিএনপির ১০ নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

Need Ads
error: কপি হবে না!