ইয়ানুর রহমান, যশোর : কোতয়ালী থানা পুলিশ হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক করেছে। আটককৃতরা হচ্ছে, যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার সানাউলাহর পুত্র রায়হান ওরফে কুয়েত রায়হান, সদর উপজেলা বিরামপুর কালিতলা গ্রামের আমির হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন ওরফে মালিক ও ঝুমঝুম পুর উত্তর পাড়ার সামছুল মিয়ার পুত্র আরিছ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ৮ টায় কোতয়ালী থানার এসআই মাসুদুর রহমানসহ একদল পুলিশ ঝুমঝুমপুর বটতলাস্থ যশোর নড়াইল মহাসড়ক থেকে হেরোইন বিক্রিকালে ১৫ গ্রাম হেরাইনসহ আরিছকে আটক করে।
অপর দিকে, এসআই জামাল উদ্দিনসহ একদল পুলিশ মঙ্গলবার রাত পৌনে ১২ টায় শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ মাহমুদুর রহমান স্কুলের সামনে থেকে রায়হান ও সাজ্জাদ হোসেন ওরফে মালিককে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
পুলিশ জানায়, রায়হানকে আটকের পর সে স্বীকার করে স¤প্রতি সে হরতালে বোমা বিস্ফোরণ মামলার আসামী। এ ব্যাপারে মাদক আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।




