ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনার ভাঙ্গুড়ায় ৪ দিন পর মিল্কভিটায় দুধ সরবরাহ শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৬, ২০১৩ ৯:৪৩ অপরাহ্ণ

Pabna_District_Map_Bangladeshপাবনা প্রতিনিধি : অবশেষে ইউএনও’র আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করে নিয়ে ৪ দিন পর মিল্কভিটায় দুধ সরবরাহ শুরু করেছেন পাবনার ভাঙ্গুড়ার মিল্কভিটা কারখানার সমবায়ীরা। ৬ নভেম্বর বুধবার সকাল থেকে মিল্কভিটায় দুধ সরবরাহ শুরু হয়েছে। ওই কারখানার দুই সমিতি সংগঠকের নানা অনিয়ম-দুর্নীতি বন্ধ ও শিগগির তাদের বদলির দাবিতে শনিবার হতে সমবায়ীরা অনির্দিষ্টকালের জন্য দুধ সরবরাহ বন্ধ রেখে আন্দোলনে নামেন। ফলে ওই কারখানায় অচলাবস্থার সৃষ্টি হয়।
জানা গেছে, বুধবার সকালে ইউএনও মুহাম্মদ আসাদুল হকের সাথে সমবায়ীদের বৈঠকে তাদের দাবি বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে সমবায়ীরা আন্দোলন প্রত্যাহার করে মিলে দুধ সরবরাহ শুরু করেন। অপরদিকে ভাঙ্গুড়া দুগ্ধ কারখানায় যোগদানের পর ছুটিতে গিয়ে কারখানা ব্যবস্থাপক মো.হামিদুল ইসলাম এখন পর্যন্ত তার কর্মস্থলে ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রেখেছেন। এতে করে ভাঙ্গুড়া দুগ্ধ কারখানা এলাকার ৭৫টি দুগ্ধ সমবায় সমিতির প্রায় ৫ হাজার ছোট-বড় দুগ্ধ খামারী তাদের ৩০ লক্ষাধিক টাকার বকেয়া বিল উঠাতে  না পেরে মানবেতর জীবন-যাপন করছে। আন্দোলণে নেতৃত্বদানকারী সমবায়ী আলহাজ্ব ফজলার রহমান এ প্রতিনিধিকে জানান, ইউএনও সাহেবের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করে তারা মিলে দুধ সরবরাহ শুরু করেছেন। তবে তাদের দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক, সমবায়ীদের সাথে বৈঠকে আন্দোলন প্রত্যাহার করার কথা স্বীকার করেন।

Need Ads
error: কপি হবে না!