মো: খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবির ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ । ৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের চাঁদনী ঘাট এলাকার রাস্তায় পিকেটিং করার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে মৌলভীবাজার সদর থানা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক দেওয়ান আশরাফ (২৪), শিবির সদস্য শাহীন ইকবাল (২৫), জামাল আহমদ (২৬), আব্দুস ছালাম (২০) ও ছাত্র দলের কর্মী আব্দুল লতিফ (৩০), শিপন মিয়া (২৭).আব্দুর রশীদ (২৬) আকল (২৯) ।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে। হরতালে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।




