আমাদের গল্পগুলো ইচ্ছেফুল রোদকণা দিয়ে ঘেরা।

আমাদের গল্পগুলো তপ্ত কড়াইয়ে ফোটা সাদা সাদা খই।
আমাদের গল্পগুলো ছড়ানো জড়ানো লতা

ফুল ফুটে ফুল ঝরে কলি ফুটে ফুল ফুটে ফুল ঝরে…
আমাদের গল্পগুলো জলে ভাসা জলে ডোবা
জলের সাথে চলতে চলতে নদীর বাঁকের মুখে হারিয়ে যাওয়া।
আমাদের গল্পগুলো সাঁজি ভরা একদল ফুল
কোনটা খোপায় উঠে কোনটা তুলশী তলায় আলো জ্বলা
সন্ধ্যাতারা অন্ধকারে মেলে পাঁচ পাপড়ির গোলাপি পাখা।
কোনটা টেবিলে বসে ফুলদানি খুঁজে—কোনটা কেবলি অতিরিক্ত।




