ads

রবিবার , ৯ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি সংলাপে অংশ না নিলেও কিছু থেমে থাকবে না: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ৪৫৮
বিএনপি সংলাপে অংশ না নিলেও কিছু থেমে থাকবে না: ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নতুন বছরে রাজনীতিতে ইতিবাচক ধারা প্রতিষ্ঠা এবং জনগণের পাশে থেকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতারা বলেছেন বিএনপি অংশ নেয়নি বলে রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন। বিএনপি ছাড়াও এ দেশে আরও রাজনৈতিক দল আছে- এ কথা সম্ভবত তারা ভুলে গেছে। বিএনপি অংশ না নিলেও কোনো কিছুই থেমে থাকবে না। থেমে থাকবে না রাষ্ট্রের গণতন্ত্র ও সাংবিধানিক প্রক্রিয়ার ধারাবাহিকতা।’

Shamol Bangla Ads

শনিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। চলমান রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নির্বাচনের দাবি করেছেন। তাকে বলতে চাই, শেখ হাসিনা সরকারের কাছে নির্বাচন দাবি করার প্রয়োজন নেই। দেশে যথাসময়ে সরকারের মেয়াদ শেষে সাংবিধানিক বিধি-বিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে ন্যূনতম সংশয়ের অবকাশ নেই।

তিনি বলেন, বরং বিএনপি নির্বাচন দাবি করলেও নির্বাচনের মাঠ থেকে শেষ মূহুর্তে সরে যায় কিনা- জনগণ সে আশঙ্কায় রয়েছে। কারণ তারা নির্বাচন ও জনগণকে ভয় পায়। তারা কখনো গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়। ওবায়দুল কাদের বলেন, নির্দলীয় সরকার প্রশ্নে বলতে চাই আগামী জাতীয় নির্বাচন বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি নেত্রীই একসময় বলেছিলেন, শিশু ও পাগল ছাড়া নিরপেক্ষ কেউ নেই। আমরা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন অতীত ইস্যু এবং দেশের উচ্চ আদালত কর্তৃক মীমাংসিত বিষয়। এ নিয়ে মাঠ গরম করে কোনো লাভ নেই।

Shamol Bangla Ads

তিনি বলেন, বিএনপির কাজই হলো সরকার এবং দেশের কল্যাণকর যেকোনো প্রয়াস ও অর্জনকে বিতর্কিত করা। সবকিছু নিয়ে বিতর্ক করতে গিয়ে আজ জনগণের কাছে তারাই বিতর্কিত। অপরিণামদর্শী রাজনীতির কারণে আজ তারা গভীর খাদের প্রান্তে। তাদের হাঁকডাক নিজেদের ব্যর্থতা আড়াল করা এবং নেতাকর্মীদের মনোবল ধরে রাখার ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছুই নয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি পরবর্তী সংবাদ এ মুহূর্তে লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই : পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads