ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর দূর্গাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ৩ নভেম্বর রবিবার ভোর রাতে তার নিজ বাড়ি দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রহিম উদ্দিনের পুত্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজে ইসলামীক স্টাডিজ মাস্টার্সের ছাত্র।
এ বিষয়ে দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর আরো অন্যান্য নেতা-কর্মীদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। তবে আর কাউকে গ্রেফতার করার সম্ভব হয়নি।




