ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৪৫ জন। এই নিয়ে চলতি মাসের ৩ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭০ জন। ৩ সেপ্টেম্বর বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত আগস্টে মোট মৃত্যু হয়েছিল ৩৯ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৪৯৬ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১২৭ জন, যাদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৭ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৪৬ জন, এদের মধ্যে ১৯ হাজার ৬৮৮ জন পুরুষ ও ১৩ হাজার ২৫৮ জন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৪১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাদের নিয়ে চলতি বছর ৩১ হাজার ২৩০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Shamol Bangla Ads

জানা যায়, চলতি মাসের প্রথম দিন ডেঙ্গুতে কেউ মারা যায়নি। মাসের দ্বিতীয় দিন তিনজনে আর বুধবার তৃতীয় দিন দুজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা ২ জনই নারী। তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, আরেকজন বরিশাল বিভাগের। তাদের মধ্যে ৩৫ বছরের এক নারী চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আরেকজন চিকিৎসাধীন ছিলেন ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে। তাদের নিয়ে চলতি মাসের প্রথম ৩ দিনে ৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

উল্লেখ্য, মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। কিন্তু এ রোগে আগস্ট মাসে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এ বছর জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া , জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন মারা যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!